সাভারে বাসে বোমা হামলার ঘটনায় আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ফুলবাড়ী এলাকায় চলন্ত বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় আহত রেহানা পারভীন (২৪) মারা গেছেন। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাহানারা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘাটিগ্রাম গ্রামের লুত্ফর রহমান শিকদারের মেয়ে। গত ২ ডিসেম্বর ভাই নজরুল ইসলামের সঙ্গে ঢাকা আসছিলেন তিনি। পথে ফুলবাড়ীয়া এলাকায় বাসে পেট্রলবোমা হামলার শিকার হন তাঁরা। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে পড়ে গিয়ে মারাত্মক আহত হন জাহানারা। পরে ভাই-বোন দুজনকেই এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে এ ঘটনায় আহত রতন নামের একজন যাত্রী গতকাল শনিবার চিকিত্সাধীন অবস্থায় মারা যান।