সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার পৌর এলাকার উত্তর রাজাশনে গত শনিবার দিবাগত রাতে ব্যবসায়ী শফিউল বাশারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকাসহ অন্তত ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে।
শফিউল বাশার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুখোশ পরা ডাকাতেরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারি ভেঙে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুটে নেয়।
ডাকাতির বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।