সাভারে ভুয়া র্যা ব সদস্য গ্রেপ্তার
ঢাকার সাভারের জোড়পোল এলাকায় গত বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম (৩০) নামের এক ভুয়া র্যা ব সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।রবিউলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সিঙ্গারুল গ্রামে। সাভার থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পোল এলাকায় রবিউলসহ আরও দুই দুর্বৃত্ত র্যা বের জ্যাকেট পরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল থামানোর চেষ্টা করছিল। রাত নয়টার দিকে তারা একটি অটোরিকশাকে থামার সংকেত দেয়। এ সময় চালক সোহেল মিয়া অটোরিকশা থামান। এরপর দুর্বৃত্তরা র্যা বের সদস্য পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখার পাশাপাশি গাড়িটি তল্লাশি করতে চায়। তাদের আচরণে সন্দেহ হলে অটোরিকশার চালক গাড়িটি পাশের একটি সিএনজি পাম্পে নিয়ে যান। এ সময় লোকজন জড়ো হলে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। পরে লোকজন ধাওয়া করে রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় অপর দুই দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ব্যাপারে অটোরিকশার চালক সোহেল মিয়া গতকাল শুক্রবার সাভার থানায় মামলা করেছেন।সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, জোড়পোল এলাকায় মাঝেমধ্যেই মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক রবিউলসহ তাঁর সহযোগীরা এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।