সাভারে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ অজ্ঞাতনামা একটি ছেলেশিশুর লাশ উদ্ধার করেছে। সাভার থানা সূত্র জানায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গতকাল দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। শিশুটির পরনে ছিল সাদা রঙের হাফ শার্ট ও নীল রঙের ফুল প্যান্ট।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, শিশুটিকে গলা কেটে হত্যার পর লাশ তুরাগ নদে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমন বলেন, পরনের পোশাক দেখে মনে হচ্ছে শিশুটি শিক্ষার্থী।