সাভারে শ্রমিক বিক্ষোভ, ২৫ কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার সাভারের আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা। এ সময় সড়ক অবরোধ করায় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই এলাকার ২৫টি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, ছয়তলা এলাকার বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে বলে তিনি জানতে পেরেছেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।