সাভারে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকা থেকে গত মঙ্গলবার এক সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই হয়েছে। এ ঘটনায় ওই সাংবাদিকসহ দুজন আহত হন। সাভার থানা সূত্রে জানা গেছে, সাভারে পেশাগত দায়িত্ব পালন শেষে সকালের খবর-এর সহসম্পাদক মোহাম্মদ আলী তাঁর চাচাতো ভাই মুরাদ আহাম্মেদকে নিয়ে রাত নয়টার দিকে মোটরসাইকেলে করে ঢাকা ফিরছিলেন। তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাঁরা রাস্তার পাশে খাদে পড়ে যান। এরপর ছিনতাইকারীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ব্যাপারে সাভার থানায় মামলা করেছেন আল।