সাভারে সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী দিল নীলপদ্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে ঈদ করি’ কার্যক্রমের অংশ হিসেবে সাভারের সামাজিক সংগঠন নীলপদ্ম দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ছবি: সংগৃহীত
‘সবাই মিলে ঈদ করি’ কার্যক্রমের অংশ হিসেবে সাভারের সামাজিক সংগঠন নীলপদ্ম দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ছবি: সংগৃহীত

সাভারের সামাজিক সংগঠন নীলপদ্ম দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রায় ১০০ জন সুবিধা বঞ্চিতদের শিশু, বয়স্ক ও নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদের নতুন জামা, শাড়ি এবং এক ব্যাগ করে ঈদের মুদি সামগ্রী বিতরণ করা হয় দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে।

ঈদের নতুন জামা, শাড়ি এবং এক ব্যাগ করে ঈদের মুদি সামগ্রী বিতরণ করা হয় দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে। ছবি: সংগৃহীত
ঈদের নতুন জামা, শাড়ি এবং এক ব্যাগ করে ঈদের মুদি সামগ্রী বিতরণ করা হয় দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে। ছবি: সংগৃহীত

আর কয়েক দিন পরই পবিত্র ঈদ। বেতন বোনাস পেয়ে প্রায় সবাই ঈদ কেনাকাটায় ব্যস্ত। রাস্তা, যানবাহন, উড়ালসড়ক, উড়াল সেতু সব জায়গাতে মানুষের প্রচণ্ড ভিড়। সবার হাতে একগাদা ঈদের শপিং ব্যাগ। এত আনন্দ চারদিকে তবুও যেন মানুষের এই আনন্দগুলো দ্যুতি ছড়ায় না। কারণ, চারদিকে একটু ভালো করে তাকালেই দরিদ্র মানুষের চিহ্ন দেখা যায়। কেউ ভিক্ষা করছে, কেউ শিশু শ্রমিক হয়ে হোটেলে কাজ করছে, কেউ ফুটপাতে একটু বসার জায়গা খুঁজছে কোনো কিছু বিক্রি করে দুটা পয়সা রোজগার করে একমুঠো ভাত খাবে। ছোট ছোট শিশুদের লেগুনা গাড়িতে ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়। কেউ ময়লার ডাস্টবিনে খুঁজছে পয়সা রোজগারের কোনো সামগ্রী। পড়াশোনা বা ঈদ তাদের চিন্তায় নেই। তাদের হৃদয় জুড়ে একমুঠো ভাতের চিন্তা। এগুলো আমাদের চারদিকের প্রতিদিনের দৃশ্য। ধনী-গরিবের এই বৈষম্য কীভাবে কমানো সম্ভব? তা জানা নেই। কিন্তু চেষ্টা তো করা যায়? সাভারের কিছু তরুণ এই চেষ্টার চিন্তা থেকেই গড়ে তুলেছেন সামাজিক সংগঠন নীলপদ্ম। এই সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সংগঠনের এবারের ঈদের কার্যক্রম ছিল ‘সবাই মিলে ঈদ করি’। এবারের মূল উদ্দেশ্যই ছিল সদস্যরা নিজেরা এবং বন্ধুদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবেন। যারা খুব অর্থকস্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন।

সাভার এলাকার ১০০ সুবিধাবঞ্চিত, পথশিশুদের মাঝে গতকাল শুক্রবার বেলা ১১টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
সাভার এলাকার ১০০ সুবিধাবঞ্চিত, পথশিশুদের মাঝে গতকাল শুক্রবার বেলা ১১টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

‘সবাই মিলে ঈদ করি’ কার্যক্রমের শুরু প্রথম রোজা থেকেই। এ জন্য সংগঠনের সদস্যদের নিয়ে গঠন করা হয় তিনটি কমিটি। কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া ছিল। প্রথম কমিটির কাজ ছিল শুধু অনুদান সংগ্রহ করা। দ্বিতীয় কমিটি সুবিধাবঞ্চিতদের তালিকা তৈরি করেছে। পথশিশুদের তালিকা করার সময় লক্ষ্য রাখা হয়েছে, যারা পথে পথে পানির খালি বোতল সংগ্রহ করে তা বিক্রি করে, রেস্তোরাঁয় কম বেতনের শিশু শ্রমিক হিসেবে কাজ করে, রেস্তোরাঁয় কর্মরত নারী শ্রমিকদের এবং লেগুনার হেলপার শিশু শ্রমিকদের তালিকার রাখা হয়েছে। তৃতীয় কমিটি সদস্যরা চাহিদামতো ঈদ সামগ্রী কেনাকাটা করেন। এরপরই গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রায় ১০০ জন সুবিধা বঞ্চিতদের শিশু, বয়স্ক ও নারীদের মাঝে সুশৃঙ্খলভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ঈদের নতুন জামা, শাড়ি এবং এক ব্যাগ করে ঈদের মুদি সামগ্রী। এসব ঈদ সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল ঈদের নতুন জামা, শাড়ি এবং এক ব্যাগ করে ঈদের মুদি সামগ্রী। ছবি: সংগৃহীত
ঈদ সামগ্রীর মধ্যে ছিল ঈদের নতুন জামা, শাড়ি এবং এক ব্যাগ করে ঈদের মুদি সামগ্রী। ছবি: সংগৃহীত

নীলপদ্ম সুবিধাবঞ্চিতদের জন্য আরও কিছু করতে চায়। নীলপদ্ম ভবিষ্যতে সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রিতে পড়াশোনা ও খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নীলপদ্ম।

*হিমেল হোসেন হিমু, সংগঠক, নীলপদ্ম, সাভার, ঢাকা।