সাভারে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠ সাভারের সাধাপুর থেকে প্রায় এক মাস আগে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার সাভার থানায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে ‘অপহরণকারীর’ বাবা সন্তোষ দাসকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী গত ২৩ ডিসেম্বর বিকেলে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়ে যায়। পথে একই এলাকার রাজন দাস (২৩) কয়েকজন সহযোগী নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করেন। রাজনের পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে এত দিন বিষয়টি পুলিশকে জানানো হয়নি। কিন্তু মেয়েকে ফেরত না পেয়ে গত বুধবার ছাত্রীটির বাবা সাভার থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার সকালে রাজনের বাবা সন্তোষকে গ্রেপ্তার করে পুলিশ।