সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের চাঁপাইনবিল এলাকা থেকে পুলিশ আজ মঙ্গলবার একজনের লাশ উদ্ধার করেছে। লাশটি সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রহম আলীর (৩০)।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলোকে জানান, গতকাল রাত ১০টার দিকে কে বা কারা রহম আলীকে চাঁপাইনবিলে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আর তাঁর খোঁজ পাননি পরিবারের সদস্যরা। আজ ভোরে চাঁপাইনবিলে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রহম আলীর বলে শনাক্ত করা হয়।
ওসি বলেন, কী কারণে কারা রহম আলীকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।