সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ঐতিহ্যবাহী শ্রীশ্রীরামকৃষ্ণ পঞ্চবটী আশ্রমে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ঢাকা জেলা ছাত্রলীগ গতকাল শুক্রবার ওই কর্মসূচির আয়োজন করে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কান্তি দাস, বেসরকারি সংস্থা সাসের পরিচালক মো. রফিকুল ইসলাম মোল্লা। রক্তদান কর্মসূচির উদ্যোক্তা ও ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অর্জুন সাহা বলেন, রেড ক্রিসেন্টের ব্লাড ব্যাংকে মজুদ কম থাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।