সাভারে হতাহতদের প্রতি সহায়তার হাত বাড়ানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হতাহত ব্যক্তিদের সহায়তা করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। ২৬ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় তাঁদের এক লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া উপাচার্য আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর প্রতি তাঁদের এক দিনের বেতন দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি আব্বাস আলী তালুকদার বলেন, ‘কর্মচারীদের এক দিনের বেতন দেওয়ার বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি। প্রশাসনের চিঠি পেলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’ হতাহত ব্যক্তিদের সহযোগিতার জন্য অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখায় একটি হিসাব খোলা হয়েছে (হিসাব নং STD-৪৮)। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এ হিসাব নম্বরে সহযোগিতা পাঠানোর অনুরোধ জানিয়েছে প্রশাসন।