সাভারে ১১টি তাজা বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের কালিয়াকৈর এলাকার একটি জঙ্গল থেকে গতকাল সোমবার সকালে ১১টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় বোমাগুলো দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে। পরে থানায় এনে বোমাগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন গত রাত পৌনে আটটার দিকে বলেন, এগুলো হাতবোমা। মোটামুটি শক্তিশালী ধরনের। বোমাগুলো নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে।