সাভারে ৩ বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের বিভিন্ন স্থানে গত সোমবার দিবাগত রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এসব বাড়ি থেকে ডাকাতেরা প্রায় ৭০ লাখ টাকাসহ ১৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওয়ালিয়া গ্রামের ব্যবসায়ী মোক্তার মোল্লা, সিদ্দিক মোল্লা ও পার্শ্ববর্তী বনগাঁও ইউনিয়নের বনগ্রামের ব্যবসায়ী মোস্তফার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতির বিষয়গুলো শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।