সাভারে ৭০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা নয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ভরারি এলাকার ভারটেক্স গ্রুপের ‘ড্রেস ওয়ার্ল্ড’ নামের পোশাক কারখানার সাত শতাধিক শ্রমিকের বিরুদ্ধে সোমবার রাতে সাভার থানায় মামলা হয়েছে। ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও অবৈধ সমাবেশের অভিযোগে কারখানার মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক বাদী হয়ে এই মামলা করেন। মামলার পর পুলিশ গত তিন দিনে নয়জন শ্রমিককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন কারখানার আয়রনম্যান সাহারুল ইসলাম, কোয়ালিটি ইন্সপেক্টর মো. হানিফ মিয়া, সুইং অপারেটর মো. মামুন খান, মো. শিপন, বাবুল হোসেন, মো. মুন্না, বাবু, স্বপনসহ আরও একজন।সাভার থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত সোমবার হুমায়ুন কবীর নামে এক শ্রমিকের মৃত্যুর খবরে উত্তেজিত শ্রমিকেরা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর শুরু করে। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।