সাভারের প্রাথমিক বিদ্যালয়ে আগুন বই পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার রেডিও কলোনির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন লেগে কার্যালয় ও একটি শ্রেণীকক্ষ পুড়ে গেছে। এতে কার্যালয়ে থাকা প্রায় তিন হাজার বই, নথিপত্র এবং আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ একে নাশকতা দাবি করে থানায় মামলা করেছে।জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিদ্যালয়ে আগুন দেখা দেয়। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিদ্যালয়ের কার্যালয়ে থাকা তিন হাজার নতুন ও পুরোনো বই, নথিপত্র, চারটি আলমারিসহ অন্যান্য আসবাব এবং একটি শ্রেণীকক্ষের চেয়ার ও বেঞ্চ পুড়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর তালা দিয়ে বাড়ি চলে যাই। কার্যালয়ে আগুন লাগার মতো কোনো পদার্থ ছিল না। বিদ্যালয়টিতে বিদ্যুতের সংযোগও নেই। তাই ধারণা করা হচ্ছে, কেউ নাশকতার উদ্দেশ্যে এ আগুন ধরিয়ে দিয়েছে।’