সাভারের সুখীর মামলা অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্ত্রী সুখী আকতারের এক চোখ উপড়ে ফেলার ঘটনায় তাঁর স্বামী রবিউল ইসলামের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেসমিন আরা এই আদেশ দেন। আদালত সাভার থানার পুলিশকে দ্রুত তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।
গতকাল আদালতের বারান্দায় সুখী বলেন, এখনো তাঁর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দুই আসামিকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।