সামছুল হকের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী সামছুল হকের (৫৪) মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়েছে।
ফুলকোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আবদুর রহিম। জয়পুরহাট পৌরসভার সরদার পাড়া নতুন হাট এলাকার সামছুল হক গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফুলকোর্ট রেফারেন্সে মরহুম সামছুল হকের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন খাজা জহুরুল হক, আবু ইউসুফ মো. খলিলুর রহমান প্রমুখ।