প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বরখাস্তের এ নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বৃহস্পতিবার বিকেলে এ নির্দেশের সত্যতা নিশ্চিত করেন। ইউএনও বলেন, আরিফুর রহমান বিস্ফোরকদ্রব্য আইনে মামলার কারণে দীর্ঘদিন পলাতক রয়েছেন। এ কারণে উপজেলা পরিষদ আইনের আওতায় মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। আরিফুর রহমান শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।