প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিকার আদায়ে আদিবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, কোনো এলাকায় ঢুকতে সামরিক ছাউনির অভ্যর্থনা পাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের কদর্য চেহারাই ফুটে ওঠে৷ রাষ্ট্রের এমন কদর্য রূপ আর হয় না৷
গতকাল শনিবার কমিশনের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মিজানুর রহমান৷
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও মংসানু চৌধুরী। মূল আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান।