সামরিক বাহিনীর বেতনকাঠামোর প্রতিবেদন পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সামরিক বাহিনীর জন্য আলাদা বেতনকাঠামোর একটি প্রতিবেদন আজ বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। এ বিষয়ে গঠিত আট সদস্যের কমিটির প্রধান লে. জেনারেল আনোয়ার হোসেন মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এটি জমা দেন।

প্রতিবেদনে জেনারেলের জন্য নির্ধারিত এক লাখ, লে. জেনারেলের জন্য ৮৮ হাজার, মেজর জেনারেলের জন্য ৮০ হাজার ও সৈনিকদের নিচে যাঁরা বেসামরিক তাঁদের জন্য আট হাজার ২০০ টাকা বেতনকাঠামো সুপারিশ করা হয়েছে।

লে. জেনারেল আনোয়ার হোসেন পরে সাংবাদিকদের বলেন, বেসামরিক বেতনকাঠামোর সঙ্গে মিল রেখে সামরিক বেতনকাঠামো করা হয়েছে। একই সঙ্গে বাড়িভাড়া ও ঝুঁকিভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, গণমাধ্যমে বেতনকাঠামো নিয়ে বিভিন্ন প্রতিবেদন হচ্ছে। এটা ভালো। সমাজের যেসব অংশের মতামত বেতনকাঠামোতে উঠে আসেনি, এর ফলে সেগুলো উঠে আসবে।

নতুন বেতনকাঠামো কার্যকর করতে কত টাকা বাড়তি লাগবে? এর জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গতবারের তুলনায় বেশি লাগবে না।’

আরও জানতে পড়ুন