প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং দেশে সামরিক শাসনের মহানায়ক হলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গতকাল শনিবার জাতীয় সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উত্থাপনের সময় এ কথা বলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আইনমন্ত্রী বলেন, এ দেশে প্রথম সামরিক শাসন জারি করেছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এরপর একজন বিচারক এসে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেছিলেন। তারপর এলেন সামরিক শাসনের মহানায়ক জিয়া। এরপর বিভিন্ন কায়দায় সামরিক শাসন জারি হয়। দেশে এ ধরনের অসাংবিধানিক সরকার যাতে আর না আসতে পারে, সে জন্যই এবার সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।