প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষষ্ঠ শ্রেণীর ছাত্র সামসুজ্জোহা মহব্বত ব্রেন টিউমারে (এস্ট্রো সাইটোমা) আক্রান্ত। সে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। তার ব্রেনে দুই দফা অস্ত্রোপচার করা হলেও তা কোনো কাজে আসেনি। চিকিৎসকেরা অবিলম্বে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। এর জন্য প্রায় ২০ লাখ টাকার দরকার। কিন্তু সামসুজ্জোহার দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা দেশের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: লাইলী বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ১৮১১৩/৭৩ সোনালী ব্যাংক, জলঢাকা শাখা, নীলফামারী। মুঠোফোন-০১৭৩৭৮৩০০০৮। নীলফামারী প্রতিনিধি।