সামসুদ্দিন চৌধুরীকে পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম সামসুদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাঁর পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন।গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ কে এম সামসুদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।