সামসুল ও মহিবুল সভাপতি-সম্পাদক পদে পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহিবুল আলম পুনর্নির্বাচিত হয়েছেন। গত রোববার রাতে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
শিক্ষক সমিতি সূত্র জানায়, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে সরকারসমর্থক শিক্ষকেরা দুটি প্যানেলে অংশ নেন। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা কোনো পদেই জিততে পারেননি।
নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ীরা হচ্ছেন সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, সহসভাপতি পুর ও পরিবেশ-কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল-হোসাইনী, সদস্যপদে গণিত বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, কেমিকৌশল ও পলিমারবিজ্ঞানের অধ্যাপক মো. আখতারুল ইসলাম, পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক, নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক করিমা বেগম, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং খাদ্যপ্রকৌশল ও চা-প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন।