সামাজিক অগ্রগতির সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সূচকের অগ্রগতিতে বিশ্বের ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। ওয়াশিংটন ভিত্তিক ‘সোশ্যাল প্রগ্রেস ইম্পেরেটিভ’ নামের একটি সংস্থা গতকাল বৃহস্পতিবার এ সূচক প্রকাশ করেছে। সামাজিক ও পরিবেশগত অগ্রগতির ৫৪টি বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। ‘সোশ্যাল প্রগ্রেস ইনডেক্স ২০১৪’ শীর্ষক তালিকায় প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। দেশটির স্কোর ৮৮ দশমিক ২৪। এরপর ৮৮ দশমিক ১৯ ও ৮৮ দশমিক ০৭ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে সুইজারল্যান্ড ও আইসল্যান্ড।
৫২ দশমিক ০৪ স্কোর নিয়ে বাংলাদেশ ৯৯তম। দক্ষিণ এশিয়ার অপর দেশগুলোর মধ্যে নেপাল ১০১তম, ভারত ১০২ এবং পাকিস্তান ১২৪তম।
আর বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে জার্মানি ১২তম, যুক্তরাজ্য ১৩তম, জাপান ১৪তম, যুক্তরাষ্ট্র ১৬তম, ফ্রান্স ২০তম ও চীন ৯০তম।
সোশ্যাল প্রগ্রেস ইম্পেরেটিভের নির্বাহী পরিচালক মাইকেল গ্রিন বলেন, এই ইনডেক্স থেকে এটা পরিষ্কার যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক অগ্রগতি আসে না।