প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পৃথিবীর অনেক দেশেই সামাজিক অসমতার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দুর্নীতিও উন্নয়নকে ব্যাহত করছে।’গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে সমাজকর্ম শিক্ষার গতিশীলতা’ শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম এম মাতবর। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান কামাল আহমদ চৌধুরী।