প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্যের সহজলভ্যতা রোধ, বিক্রয় বন্ধ ও মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’৷ গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে এ মানববন্ধন করা হয়৷ মানববন্ধনে বক্তারা দেশ থেকে মাদক ও মাদক সন্ত্রাস সম্পূর্ণ নির্মূলের দাবি জানান। পাশাপাশি সমাজের মধ্যে লুকিয়ে থাকা প্রভাবশালী মাদক বিক্রেতাদের মুখোশ উন্মোচন করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷ এ ছাড়া পাড়া-মহল্লায় মাদক ও মাদকাসক্তি প্রতিরোধে এবং দেশের নতুন প্রজন্মকে মাদকের ভয়াল পরিণাম থেকে রক্ষার্থে সরকারের সঙ্গে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।