সামাজিক দুর্যোগের মুখে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একশ্রেণির ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতায় দেশ এখন সামাজিক দুর্যোগের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও সমাজে অভিজিৎ, রাজীব, ওয়াশিকুরের মতো প্রগতিশীল মানসিকতার ব্যক্তিদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে।