জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকাল শনিবার বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিল হয়েছে। এসব কর্মসূচি থেকে সামাজিক প্রতিরোধ ও জাতীয় ঐক্য গড়ে তোলা এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলা ও মহানগর কমিটি সাহেব বাজার জিরো পয়েন্টে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের রাজশাহী জেলা কমিটির সহসভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সুজনের সহসম্পাদক আইনজীবী মোজাম্মেল হক, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জাকারুল ইসলাম, তৃণমূলের নারীনেত্রী সেলিনা পারভীন, শাহনেয়াজ বেগম, সেলিনা হোসেন প্রমুখ।
সিরাজগঞ্জ: দুপুরে সদর থানা-পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সাংসদ হাবিবে মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন ও অতিরিক্ত জেলা হাকিম মো. শামীম আলম। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন, সদরের ইউএনও ব্রেনজং চাম্বুগং প্রমুখ।
আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলা, সান্তাহার পৌর ও সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ যৌথভাবে সান্তাহার শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মুমিনুল ইসলামের সভাপতিত্বে রেলগেট চত্বরে নবনির্মিত স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আদমদীঘি সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষক লীগ সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবির উদ্দিন খান প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর): বিকেলে শহরের চাঁচকৈড় বাজারে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ করে উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী। জেলা যুবলীগের সভাপতি মো. বাসিরুল ইসলাম চৌধুরী এহিয়া খান সমাবেশ উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আলাল শেখ।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ সরকার, পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
পরে ৫৩ সদস্যবিশিষ্ট উপজেলা ও ৫১ সদস্যবিশিষ্ট পৌর সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।