সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা আইন প্রয়োগের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন মো. মজিবুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।