সামাজিক বনায়ন রক্ষা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে বন বিভাগের উদ্যোগে করা সামাজিক বনায়নের মূর্তা, হিজল ও করচগাছের লাখ লাখ চারা নষ্ট হয়ে গেছে। এতে ওই বনায়ন রক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল বাশার মিয়া বলেন, ‘হাকালুকিতে সামাজিক বনায়নের চারাগাছের ক্ষতির বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।’