সামাজিক বনায়নের গাছ কাটা হয়েছে বিধিবহির্ভূতভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছড়া বনবিট এলাকায় ঝড়ে ভেঙে পড়া সাত শতাধিক গাছ বন বিভাগ কর্তৃপক্ষ বিধিবহির্ভূতভাবে কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয় সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সদস্যরা গতকাল শুক্রবার কামারছড়া বনবিট কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।সমিতির সদস্যরা জানান, কামারছড়া বনবিট এলাকায় সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ৩০০ হেক্টর ভূমিতে ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে নতুন করে গাছ লাগানো হয়। বন বিভাগের সঙ্গে সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির চুক্তি অনুযায়ী সমিতির সদস্যরা ওই গাছ রক্ষণাবেক্ষণ করেন। চুক্তি অনুযায়ী নতুন গাছসহ পুরাতন গাছেরও অংশীদার হবেন তাঁরা।সমিতির সদস্যরা অভিযোগ করেন, প্রায় এক মাস আগে ঝড়ে বনের সাত শতাধিক গাছ ভেঙে পড়ে। বন বিভাগের কর্মকর্তারা বিধি মোতাবেক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না করে গত দুই দিনে গাছগুলো কেটে ফেলেছেন।গাছ কাটার সত্যতা নিশ্চিত করে রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছগুলো বিধি মোতাবেক কাটা হয়েছে। এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।