সামাজিক ব্যবসার পঞ্চম সম্মেলন কুয়ালালামপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ব্যবসার শীর্ষ সম্মেলন আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘বিশ্বকে বদলে দিতে সামাজিক ব্যবসা’।
সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সামাজিক ব্যবসার প্রবক্তা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। স্বাগত বক্তব্য দেবেন ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশনের (মাইহারাপান) প্রধান নির্বাহী নুরফারিনিদাইং ও সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের প্রধান হ্যানস রিৎজৎ।
সমাপনী অধিবেশনে ‘মালয়েশিয়া সামাজিক ব্যবসার রূপরেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজাক। ওই অধিবেশনে ‘রূপরেখা ২০১৮’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন মুহাম্মদ ইউনূস।
গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, ইউনূস সেন্টার ও ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করছে এ সম্মেলন।