সামাজিক ব্যবসার ৪১তম ডিজাইন ল্যাব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসার ৪১তম ডিজাইন ল্যাব গতকাল শনিবার রাজধানীর গ্রামীণ ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। অর্ধেক দিনব্যাপী অনুষ্ঠিত এই ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকালের এই ল্যাবে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের ১৩০ জন অংশ নেন। 
২০১৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ৪০টি ল্যাবে সামাজিক ব্যবসার ৪৯৬টি প্রকল্প প্রদর্শিত হয়। এর মধ্যে ৪৭১টি প্রকল্প ইতিমধ্যে বিনিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। বেশির ভাগ প্রকল্পেরই কাজ শুরু হয়েছে। এবারের ৪১তম ল্যাবে ছয়জন নবীন উদ্যোক্তা তাঁদের ব্যবসার পরিকল্পনা তুলে ধরেন। এই ছয়জনের মধ্যে তিনজনই নারী।
গতকালের অনুষ্ঠান শেষে অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে ২০১৩ সাল থেকে এ যাবৎ প্রায় ৫০০ প্রকল্প কাজ শুরু করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এসব প্রকল্পের বেশির ভাগের পেছনেই আছেন নবীন উদ্যোক্তারা। তাঁরা কেবল চাকরি খোঁজেন না। বরং এখন তাঁরা চাকরি দিতে পারেন। এভাবে নিজেরাই শুধু কাজে নিয়োজিত হচ্ছেন না সামজের অন্যদের জন্যও কাজের ব্যবস্থা করছেন।
অধ্যাপক ইউনূস উপস্থিত সবাইকে ২০১৫ সালের ১৭ জানুয়ারি ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দুটি সামাজিক ব্যবসা ল্যাব এবং ২৮ মে অনুষ্ঠেয় বার্ষিক সামাজিক ব্যবসা উদ্যাপনে অংশ নিতে আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা নিেজদের ব্যবসার পরিকল্পনা উপস্থাপন করে তাঁদের পরিকল্পনা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।