সামাজিক ব্যবসায় আগ্রহ রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ব্যবসা নিয়ে আলোচনার জন্য রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ১৯ অক্টোবর মস্কো গেছেন। তিনি ২২ অক্টোবর পর্যন্ত মস্কো সফর করেন। সফরকালে মুহাম্মদ ইউনূস মন্ত্রী এলভিরা সাখিপজাদোভনা নাবিউল্লিনাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সামাজিক ব্যবসা সৃষ্টির সুযোগ নিয়ে আলোচনা হয়। রাশিয়ার মন্ত্রী অগ্রাধিকারভিত্তিতে পরীক্ষামূলকভাবে সামাজিক ব্যবসা শুরুর জন্য ওই দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মনোগ্রাদাগুলোকে (কোম্পানি শহর) চিহ্নিত করেন। রাশিয়ায় ৩৭০টি কোম্পানি শহর রয়েছে, যেগুলো সরকারের জন্য একটি বড় ধরনের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক ইউনূস রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উপদেষ্টা ইউরিয়েভ ইভগেনির সঙ্গেও সামাজিক নানা বিষয় নিয়ে বৈঠক করেন। উপদেষ্টা দুটি বড় ধরনের সমস্যা সমাধানে সামাজিক ব্যবসার ধারণা কীভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে অধ্যাপক ইউনূসের পরামর্শ চান। সমস্যা দুটি হচ্ছে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী দুইয়ের বেশি সন্তানের মায়েরা এবং মাদক সেবন করে এমন যুবসম্প্রদায়। উপদেষ্টা এসব সমস্যা সমাধানে সামাজিক ব্যবসার পাইলট প্রকল্প স্থাপনে সরকারের পক্ষে আগ্রহ ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস রাশিয়ায় সামাজিক ব্যবসার উন্নয়নে সহযোগিতার জন্য রাশিয়ার চেম্বার অব কমার্সের সঙ্গে সমঝোতা স্মারক সই করেন। তিনি সিভয়াজনোয় গ্রুপের চেয়ারম্যান ম্যাক্সিম নোগোতকভের সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের আগে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের আটলান্টায় ছিলেন। সেখানে গত ১৭ অক্টোবর জর্জিয়া সোশ্যাল বিজনেস ফোরামে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ফোরামের আয়োজন করে ইউনিভার্সিটি সিস্টেম অব জর্জিয়া। বিজ্ঞপ্তি।