সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার দলটির রাজনৈতিক কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এ দাবি জানিয়ে বলা হয়, নিরাপত্তার অজুহাতে অনির্দিষ্টকাল সামাজিক গণমাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
দলটির প্রস্তাবে বলা হয়, এই তৎপরতাকে ‘নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ’ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘মাথাব্যথার জন্য আমরা মাথা কেটে ফেলতে পারি না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিজ্ঞপ্তি।