সামাজিক সম্প্রীতিই হবে উজ্জ্বল বাংলাদেশের ভিত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সামাজিক সম্প্রীতিই হবে ভবিষ্যতের উজ্জ্বল বাংলাদেশ গড়ার ভিত্তি। সহিংসতার বিপরীতে তাই সামাজিক সম্প্রীতি বাড়াতে হবে।
জাতীয় প্রেসক্লাবে ‘আমার সাথে বাংলাদেশ’ শীর্ষক গণসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এর আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট, জাগো, প্রত্যাশা, রূপান্তরসহ ১৫টি বেসরকারি সংস্থা। এ সংস্থাগুলোর মাধ্যমে দেশব্যাপী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নের পৃষ্ঠপোষক জাতিসংঘ সামাজিক উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক পরিচালক পলিন টেমেসিস বলেন, ‘সামাজিক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। ভবিষ্যতে সামাজিক সম্প্রীতিই হবে উজ্জ্বল বাংলাদেশ গড়ার ভিত্তি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক নোয়েল বক্সার, জাগোর প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ প্রমুখ। ‘সহিংসতা রুখব, শান্তির দেশ গড়ব’ স্লোগান নিয়ে গতকাল এ কর্মসূচি শুরু হয়, চলবে আগামী নভেম্বর পর্যন্ত।