সামাজিক সুরক্ষা মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সুরক্ষা ফোরাম ও খান ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী সামাজিক সুরক্ষা মেলা শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি ফরিদপুর সদরের ইউএনও মো. জহুরুল ইসলাম মেলার উদ্বোধন করেন। ফরিদপুর জেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি এম এ হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আহাদ মিয়া, ফরিদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈই প্রমুখ। দুই দিনব্যাপী মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও ভিডি ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।