সামাদ আজাদের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা প্রয়াত আবদুস সামাদ আজাদের ৯৪তম জন্মবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে বাদ মাগরিব লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় মরহুমের কবর জিয়ারত করা হবে।
আবদুস সামাদ আজাদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও পরবর্তী বিভিন্ন গণ-আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আবদুস সামাদ আজাদ ১৯২২ সালে তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার ভুরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। বিজ্ঞপ্তি।