সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবদুস সামাদ আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল। এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় মরহুমের বাসভবন ৮৩ লেকসার্কাস, কলাবাগানে কোরআনখানি, সকাল সাড়ে নয়টায় মিলাদ ও দোয়া মাহফিল, বেলা ১১টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং বাদ মাগরিব কলাবাগান লেকসার্কাস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আবদুস সামাদ আজাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভূরাখালী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সঞ্চরণসভা অনুষ্ঠিত হবে। আবদুস সামাদ আজাদ সঞ্চৃতি সংসদের উদ্যোগে সিলেট ও সুনামগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আবদুস সামাদ আজাদ ২০০৫ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন।