সামান্য ঘটনায় খুন হলেন ক্ষুদ্র ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বকেয়া পরিশোধ নিয়ে বচসায় এক তরমুজ বিক্রেতাকে ছুরি মেরে হত্যা করেছেন এক যুবক। ঘটনার পর থেকে রিপন নামের ওই যুবক পলাতক।পল্লবী থানা পুলিশ জানায়, কয়েক দিন আগে মিরপুর ১১ নম্বরের ফুটপাতের ব্যবসায়ী আলী হোসেনের কাছ থেকে বাকিতে তরমুজ কেনেন রিপন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে রিপন আবারও তরমুজ কিনতে গেলে আলী পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে পাশ থেকে তরমুজ কাটার ছুরি নিয়ে আলী হোসেনের গলায় উপর্যুপরি আঘাত করেন রিপন। পরে স্থানীয় লোকজন আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পিলারের চাপায় শ্রমিকের মৃত্যু: এদিকে রাজধানীর বড় মগবাজারে পুরোনো দেয়ালের পিলার ধসে মো. সেলিম (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।