সামার-২০১৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সামার-২০১৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পারভীন হাসান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। নতুন ও পুরোনো ছাত্রীদের মধ্য থেকে একজন করে বক্তব্য দেন। পরে বিভিন্ন বিভাগের প্রধানেরা নিজ নিজ বিভাগের শিক্ষকদের পরিচয়পর্ব শেষে বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাখাগুলোর প্রধানদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নবীন ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিজ্ঞপ্তি।