সামিউল হত্যা মামলার আরও দুই আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিশু সামিউল আলম (রাজন) হত্যার ঘটনায় আসামি দুলাল আহমদ ও নুর মিয়াকে সাত দিন করে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। সিলেটের মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ আজ বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমতউল্লাহ প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আজ দুপুরে ওই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আনোয়ারুল হক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দুই অভিযুক্ত আসামির মধ্যে দুলাল মিয়া সামিউলকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করেছিলেন। অন্য আসামি ব্যবসায়ী নুর মিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নির্যাতনের ঘটনার ভিডিওচিত্রে তাঁর ছবি আছে।