সামিউল হত্যায় জড়িতদের কেউ রেহাই পাবে না: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি
আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সামিউল ইসলাম (রাজন) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় যাই হোক না কেন, সবারই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সিলেটে রাজনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা এ হত্যায় জড়িত তাঁদের অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আমার দলের কোনো বদমাশও যদি জড়িত থাকে তারও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।’ এ সময় রাজনের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন মন্ত্রী।
বিকেলে সিলেটে নিজ বাসভবনে মন্ত্রী রাজনের বিচার প্রক্রিয়া নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে মত বিনিময় করেন।
এদিকে এজাহারভুক্ত আরেক আসামি আলী হায়দার ওরফে আলীকে (৩৪) আজ বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ নিয়ে মামলায় এজাহারভুক্ত ১০ জনই গ্রেপ্তার হলো।
আরও পড়ুন