সামিউলের লাশ মিলল যমুনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী সামিউল ইসলামের মরদেহ গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে।
সামিউল সারিয়াকান্দির রোহদহ গ্রামের কাজী দারুল ইসলাম দেলখোশের একমাত্র ছেলে। সে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
সামিউলের ফুফু তাসলিমা ইসলাম জানান, সামিউল এসএসসি পরীক্ষা শেষ করে দাদার বাড়ি রোহদহ গ্রামে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সে ফুফাতো বোনদের সঙ্গে যমুনা পাড়ে ঘুরতে বের হয়। সারিয়াকান্দির কামালপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে কয়েক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে রাত ১০টার দিকে সামিউলের মরদেহ উদ্ধার করেন।