সামিট পাওয়ার প্ল্যান্টের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১৯ কোটি ডলার তহবিল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সফলভাবে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের একটি ৩৩৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের জন্য দীর্ঘমেয়াদি বিদেশি ঋণের আয়োজন করেছে। ব্যাংক বিভিন্ন আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থা থেকে এর জন্য ১৯ কোটি মার্কিন ডলারের তহবিল গঠন করেছে। এই তহবিলে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিজে দিচ্ছে চার কোটি ডলার। ব্যাংকটির বাংলাদেশের ভারপ্রাপ্ত সিইও আবরার এ আনোয়ার বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দৃষ্টান্তমূলকভাবে এই লেনদেনের অংশ হতে পেরে গর্বিত। এটি ২০০০ সালের পর বিদ্যুৎ খাতে প্রথম বেসরকারি খাতের প্রকৃত বিনিয়োগ, যেটি একই সঙ্গে পাঁচটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে একত্রিত করেছে। দেশের সামগ্রিক অবকাঠামোকে আরও মজবুত করতে এই উদ্যোগ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জার্মানির ডিইজি, নেদারল্যান্ডসের এফএমও, ওপেক ফান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অব অস্ট্রিয়া, যুক্তরাজ্যের সিডিসি গ্রুপ, ডেভেলপমেন্ট ব্যাংক অব অস্ট্রিয়া, বেলজিয়ান ইনভেস্টমেন্ট কোম্পানি ফর ডেভেলপিং কান্ট্রিজ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লি. অব বাংলাদেশ। বিজ্ঞপ্তি।