প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওলানা আকরাম খাঁর নাতনি সামিরা ইসলাম (৫৫) গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার গুলশানে জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের বাসভবনে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।