সামুদ্রিক মৎস্য নীতিমালার খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রে মৎস্যসম্পদ আহরণ, সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধিসহ সামগ্রিক মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে ‘জাতীয় সামুদ্রিক মৎস্য নীতিমালা’র খসড়া চূড়ান্ত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এটি শিগগির মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত মৎস্যসম্পদের প্রায় পুরোটাই আসে উপকূলীয় অঞ্চল ও সামুদ্রিক উৎস থেকে।