সামুদ্রিক মৎস্যসম্পদ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যনিরাপত্তার জন্য বিভিন্ন দেশ মৎস্য ও মৎস্যজাত পুষ্টির প্রতি গুরুত্বারোপ করলেও বাংলাদেশে এ খাতের সঠিক ব্যবহার হচ্ছে না। সম্ভাবনাময় সামুদ্রিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনা, তদারকি আর আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। গতকাল শনিবার সকাল ১০টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত ‘বঙ্গোপসাগরে সামুদ্রিক মৎস্যসম্পদের ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। মৎস্য অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ও পেনিনসুলা গ্রুপ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন অনুষদের ডিন মো. আবদুল ওহাব। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল।