সামুদ্রিক শৈবাল চাষের সুযোগ, সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তারা সামুদ্রিক শৈবাল আবাদের গবেষণা জোরদার করার তাগিদ দেন। তাঁরা বলেন, উপকূলীয় এলাকার সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে চাষাবাদ করা হলে এলাকার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সফলতা আসবে। টেকনাফের একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসিরুজ্জামান। কর্মশালায় বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামাল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল আজিজ, মাহবুবুর রহমান খান, আ ক ম শাহরিয়ার প্রমুখ।